পথচলার ৩৬৫ দিন: প্রয়াসের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছ রোপণ করছেন স্বেচ্ছাসেবকেরা

ছোট ছোট পদক্ষেপে প্রয়াস ফাউন্ডেশন, ঠাকুরগাঁও এক বছর পূর্ণ করেছে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রহমপাড়া এতিমখানা মাদরাসায় এক বিশেষ আয়োজন করা হয়।

বাদ যোহর এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। দিনটি স্মরণীয় করে রাখতে মাদরাসা প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করা হয়।

এই পথচলায় যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

সব সংবাদ