স্বেচ্ছাসেবী সংগঠন “মামুর বাড়ি”-র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াস ফাউন্ডেশন, ঠাকুরগাঁওকে সম্মানিত করা হয়েছে। এই স্বীকৃতিতে আমরা অভিভূত ও কৃতজ্ঞ।
একটি ভালো উদ্যোগ যখন আরেকটি ভালো উদ্যোগকে মূল্যায়ন করে, তখন কাজের প্রেরণা দ্বিগুণ হয়ে যায়। এই সম্মাননা প্রয়াস পরিবারের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল।
“মামুর বাড়ি” পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। মানুষের সেবায় আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।