নতুন প্রকল্প “এক বেলার আহার”-এর যাত্রা শুরু

এক বেলার আহার প্রকল্পের খাবারের প্যাকেট

প্রয়াস ফাউন্ডেশন, ঠাকুরগাঁও নতুন প্রকল্প “এক বেলার আহার” শুরু করেছে। উদ্দেশ্য অসহায় মানুষের কাছে এক বেলার খাবার পৌঁছানো, প্রয়োজন হলে একাধিকবার।

বন্যার্ত, দুর্ঘটনাগ্রস্ত, পথশিশু, এতিম, বৃদ্ধ ও হতদরিদ্র মানুষ এখানে অগ্রাধিকার পাবেন। “খাবার নষ্ট নয়, ভাগাভাগি করবো” এই বার্তা ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় স্বেচ্ছাসেবক, দাতা ও তরুণদের যুক্ত করাও প্রকল্পের লক্ষ্য।

সব সংবাদ